শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৮

সড়ক দুর্ঘটনায় একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের সংযোগ সড়কের শিবচর উপজেলার পূর্ব সন্ন্যাসীর চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিমন বেপারী শিবচর পৌরসভার ঠেঙ্গামারা এলাকার নুর মোহাম্মদ বেপারীর ছেলে। সে উপজেলায় সূর্যনগর বাজারে একটি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক তমাল সরকার বলেন, খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।