শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৮

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোহাম্মদ নোমান (২৩) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
গতকাল শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের রওশনহাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নোমান চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের সৈদাবাদ গ্রামের আব্দুর সবুরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে একটি বালুভর্তি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এতে নোমান ছিটকে পড়ে এবং ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) জনাব, শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।