মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৭

পাইপ চুরিতে কয়েকজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং কাজে ব্যবহৃত লোহার পাইপ চুরির ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে মামলা করেছে পাউবো কর্তৃপক্ষ, আর এ ঘটনা কুষ্টিয়ার কুমারখালীতে। ওই মামলায় তিন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।
আসামিরা হলেন উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার রেজাউল হক (৩৮), মমিনুল ইসলাম সজিব (৩৭) ও একই এলাকার পাপ্পু শেখ (২৫)।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব,
মো: সোলায়মান শেখ বলেন, প্রায় এক লাখ ৩০ হাজার টাকা মূল্যের লোহার পাইপ চুরির অভিযোগে মামলা করেছেন পাউবো কর্তৃপক্ষ। ওই মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।