শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৪

বাজার নিয়ন্ত্রণে বরিশালে ভোক্তা অধিকারের অভিযান।

ডেইলি ক্রাইম বার্তা : বাজার নিয়ন্ত্রণে বরিশাল নগরীতে চালের আড়তে অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার (৮ জানুয়ারি) বরিশাল নগরীর ফরিয়াপট্টি চালের আড়তগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে কাউকে জরিমানা না করা হলেও ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব, অপূর্ব অধিকারী বলেন, বাজারে চালের দাম বৃদ্ধির খবরে অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে কিছু কিছু ত্রুটি ধরা পড়েছে। যেমন বিক্রির জন্য প্রদর্শিত মূল্য তালিকার সঙ্গে ভাউচারের মিল নেই। প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। এসব ব্যবসায়ীদের নিয়ে আজ বৃহস্পতিবার সভা করা হবে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”