শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১২

মাদকবিরোধী মানববন্ধন ও পথসভা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে, “জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার উপজেলা সদর বাজার রোডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উথান মন্ডলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আল-আমীন হাজারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালের কণ্ঠের নাজিরপুর উপজেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা অহিদুজ্জামান, উপজেলা বসুন্ধরা শুভসংঘের সহ-সভাপতি এস এম রোকুনুজ্জামান, সদস্য সাইদ ফরাজী, হাসান তালুকদার, মোস্তাফিজুর রহমান প্রমুখ।