সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫২

মাদুর উপহার বসুন্ধরা শুভসংঘের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জামিয়া হোসাইনিয়া মদীনাতুল উলূম মাদ্রাসা ও এতিম খানায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের বসার জন্য মাদুর উপহার দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা এতিমখানার শিক্ষার্থীদের বসার জন্য ৬০০ বর্গফুটের মাদুর পৌঁছে দেয়।
শীতের সকালে মেঝেতে বসে পড়াশোনা করতে শিক্ষার্থীদের অনেক কষ্ট হতো। শুভসংঘের এই উপহার পেয়ে মাদ্রাসা পড়ুয়া এতিম ও গরিব শিক্ষার্থীদের মাঝে আনন্দ অনুভূতি প্রকাশ পায়।
এ সময় তারাকান্দা উপজেলা শুভসংঘ শাখার সভাপতি আবু সায়েম বলেন, জামিয়া হোসাইনিয়া মদীনাতুল উলূম মাদ্রাসা ও এতিম খানায় শীতের মৌসুমে ছাত্রদের পাশে থাকতে পেরে আমরাও উচ্ছ্বসিত। সামাজিক ও মানবিক কাজে বসুন্ধরা শুভসংঘ অনেক দূর এগিয়ে যাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সদস্য রাফি তালুকদার, নিহাল, দুর্জয়, ও পিয়াস।