মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৯

ভারতীয় জিরা জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চোরাইভাবে সীমান্ত পথে আসা ৩৩ লাখ টাকা মূল্যের ২ হাজার ৭৬০ কেজি ভারতীয় জিরা ময়মনসিংহের হালুয়াঘাটে জব্দ করেছেন বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের আওতাধীন হালুয়াঘাট তেলিখালী (বিওপি)।
গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তেলিখালী বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম।
ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জনাব, মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, সীমান্তে অবৈধ পাচারকারী ও চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।