শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৯

সচেতনতামূলক সভা, জলবায়ু পরিবর্তন নিয়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে খুলনার কয়রায়। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিশু ও নারী শিক্ষার গুরুত্ব, সম্মিলিত উদ্যোগ গ্রহণ, জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরি ও এর ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা বিষয়ক আলোচনা করা হয়।
বসুন্ধরা শুভসংঘের কয়রা উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক এস এম খয়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলামিন ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- সাহিত্যিক ও গবেষক আ ব ম আব্দুল মালেক, কালের কণ্ঠের কয়রা প্রতিনিধি ওবায়দুল কবির সম্রাট, শিক্ষক অরুণ মন্ডল, আবদুর সবুর, রণজিৎ মন্ডল, শুভসংঘের সেলিম আহম্মেদ, নাইমুল রনি, তানিয়া সুলতানা, মফিজুল ইসলাম, সাইফুর রহমান, সাইদুল ইসলাম, খালিদ হোসেন, সুমন হোসেন, আবির হোসেনসহ শিক্ষার্থীবৃন্দ।