মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪০

র‌্যাবের হাতে গাঁজাসহ মাদক কারবারী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকবিরোধী অভিযানে ৬১ কেজি গাঁজাসহ সিরাজগঞ্জের মহাসড়কে চার মাদক কারবারীকে আটক করেছেন র‌্যাব। এসময় দুইটি প্রাইভেটকার জব্দ করা হয়। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কম্পানী কমান্ডার জনাব, দীপংকর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রবিবার দুপুরে র‌্যাবের একটি দল সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল মোড়ে ঢাকা-রংপুরগামী মহাসড়কের ওপর একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় দুইটি প্রাইভেটকার তল্লাসী করে ৬১ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারীকে আটক এবং দুটি প্রাইভেটকার জব্দ করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে।