ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. হানিফ (৩০) নামে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার জামতলী হেডম্যান পাড়া সংলগ্ন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রবাস এলাকার গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. জাকারিয়া বলেন, আমরা তথ্য পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।