মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪০

আইন লঙ্ঘনে মামলা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকায় ১২৪১টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
এতে বলা হয়, শনিবার (২১ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। এ ছাড়া অভিযানকালে ৪৭টি গাড়ি ডাম্পিং ও ৩২টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।