শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৬

পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে কয়েকজন আহত।

ডেইলি ক্রাইম বার্তা : একটি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ আহত হয়েছেন ৫ জন যাত্রী, আর এ ঘটনা ঘটেছে বরিশালের উজিরপুরে। এ ঘটনাটি ২১ ডিসেম্বর গতকাল শনিবার ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি পরিবহনের গাড়ি ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সোনারবাংলা নামক স্থানে আসলে বিপরিত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা আরেকটি ট্রলিকে ধাক্কা দিয়ে পরিবহনটি খাদে পড়ে যায়। এতে এক শিশু ও ট্রলি চালকসহ আহত হয়েছেন ৫ জন। তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
“জামাল কাড়াল সংবাদদাতা”