ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রাইভেটকারের ধাক্কায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেল আরোহী মুনতাসির মাসুদ (২২) নামে এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম বলেন, ৩০০ ফিট রাস্তায় একটি মোটরসাইকেলে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে বুয়েটের শিক্ষার্থী নিহত হন। তার মরদেহ কুর্মিটোলা হাসপাতালে আছে। আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রাইভেটকার জব্দ ও চালক আটক আছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।