মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫০

যুবক আটক, অস্ত্র-গুলিসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফে একটি ওয়ান শুটার গান ও ১০ রাউন্ড রাইফেলের গুলিসহ আতাহারুল হক (১৯) নামে এক যুবককে আটক করেছেন পুলিশ।
গতকাল বুধবার (১৮ডিসেম্বর) উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন দরগাহ পাড়া বটতলা থেকে তাকে আটক করা হয়।
আটক আতাহারুল হক হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার নুরুল ইসলামের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মুহাম্মদ গিয়াস উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।