ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আলোচনা সভা হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বরিশালে। প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ প্রতিপাদ্যে নিয়ে গতকাল বুধবার বরিশাল নগরীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় বরিশাল জেলা প্রশাসন, জেলা জনশক্তি অফিস, টিটিসি ও মহিলা টিটিসি, ওয়েলফেয়ার সেন্টার এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের আয়োজনে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব, গৌতম বাড়ৈ।
এতে সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জনাব, এ কে এম সাহাবুদ্দিন আহমেদ।
এ সময় অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি ব্যাংক, টিটিসির প্রশিক্ষণার্থী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সভার শুরুতে বরিশাল জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়।