মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৯

মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিন হাজার পাঁচশত আটাশি পিস ইয়াবাসহ বিমানযাত্রী বেশে ইয়াবা পরিবহনকালে মো. পলাশ (২৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা হয়েছে।
এ ব্যাপারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি জনাব, সিহাব কায়সার খান, বিপিএম, পিপিএম জানান, মাদক ব্যবসায়ীদের মধ্যে এয়ারপোর্ট ব্যবহার করে মাদক পরিবহনের অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা এয়ারপোর্ট ব্যবহার করে যেকোন অপরাধ চেষ্টা রুখে দিতে কাজ করছি।