মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫০

কার্তুজসহ গ্রেপ্তার একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশের অভিযানে নরসিংদীর রায়পুরায় ১০০ রাউন্ড কার্তুজসহ জুয়েল মিয়া ওরফে রাসেল (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছেন রায়পুরা থানার পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় তল্লাশি চালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্যামসাং মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া রাসেল রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মৃত হাবিব মিয়ার ছেলে। অভিযান পরিচালনা করেন রায়পুরা থানার এসআই ইকরাম উজ্জামন ও এএসআই জুয়েল রানা সহ অন্যান্য অফিসার ফোর্স।
এ ঘটনায় রায়পুরা থানায় নিয়মিত আইনে মামলা রজুর কথা জানান ওসি জনাব, আদিল মাহমুদ।