মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৯

ভারতীয় পণ্য জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কোটি টাকার চোরাচালান পণ্য সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে জব্দকরেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র সদস্যরা অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, ৪৮ ব্যাটালিয়নের জোয়ানরা সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, কালাসাদেক, কালাইরাগ, সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম ও পান্থুমাই বিওপি’র সদস্যরা ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ চিনি, গরুর মাংস, সাতকরা, কম্বল এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন ও শিং মাছ এবং চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক, পিকআপ এবং মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করে। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৯৪ হাজার ৬শ টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।