মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫০

শহীদ বুদ্ধিজীবী দিবসে বরিশালে বিএমপি’র শ্রদ্ধা।

ডেইলি ক্রাইম বার্তা : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল ১৪ ডিসেম্বর বরিশাল নগরীর ৩০ গোডাউন সংলগ্ন বধ্যভূমি স্মৃতি-৭১ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, বরিশাল মেট্রো পলিটন বিএমপি পুলিশ কমিশনার জনাব, মোঃ শফিকুল ইসলাম। এ সময় বিএমপি’র সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব, মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব, বেলাল হোসাইন, পিপিএম, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা জনাব, মোঃ মিজানুর রহমান সহ থানার অন্যান্য অফিসার-ফোর্স প্রমুখ। 
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”