মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০১

অফিসগামীদের জন্য চালু হচ্ছে ট্রেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অফিসগামীদের সুবিধার্থে গাজীপুর থেকে ঢাকামুখী, ঢাকা-জয়দেবপুর রুটে চার জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে। আগামী রবিবার থেকে এসব ট্রেন চলাচল করবে। ঢাকার টঙ্গী, তেজগাঁও ও বিমানবন্দর স্টেশনে ট্রেনগুলো থামবে। সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) জনাব, নাহিদ হাসান খান গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, এই রুটে চলাচলকারী ট্রেনগুলো হচ্ছে তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩ ও তুরাগ কমিউটার-৪ এবং জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩ ও জয়দেবপুর কমিউটার-৪।