শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৬

সড়ক দুর্ঘটনায় মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মহেন্দ্র ট্রাক্টর ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হারুন অর রশিদ ও আব্দুল খালেক নামে দুই ভুট্টা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাপোর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ওসি জনাব, তাজুল ইসলাম জানান, পীরগঞ্জ-বীরগঞ্জ পাকা সড়কে মোটরসাইকেল ও ট্রাক্টর ট্রলির সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেলে থাকা হারুন অর রশিদ ও আব্দুল খালেক গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে হারুন মারা যায়।
আব্দুল খালেককে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
হারুন অর রশিদের বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামে আর আব্দুল খালেকের বাড়ি ওই একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকায়। তারা ধান ও ভুট্টা ব্যবসায়ী বলে জানা গেছে। ঘাতক ট্রলিটি আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।