মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১২

ডাকাতি গাড়ি থামিয়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অন্তত ৩০টি গাড়ি থামিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যাত্রীদের মারধর করে নগদ টাকাসহ মালামাল লুটে নিয়েছে ডাকাতদল। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার বড়ইগাছতলা এলাকায় আন্দিউড়া-বানেশ্বর সড়কে এ ঘটনা ঘটে।
ডাকাতের হামলায় নারীসহ সাতজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। তারা হলেন, মাধবপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের তমা সূত্রধর, নমি সূত্রধর, মিঠু সূত্রধর, গৌতম পাল, ফাইজুল ইসলাম খান, সৈয়দ মিয়া ও ফজল হক।
মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, একে এম সালিমুল হক ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।