শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৬

সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নওগাঁর মহাদেবপুরে চালক ও হেলপার নিহত হয়েছে। এছাড়াও নওগাঁ শহরের পল্লী বিদ্যুতের সামনে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়।
গতকাল মঙ্গলবার মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় ও শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুটি পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্ৰামের ট্রাক চালক সুমন মিয়া (৪০) ও তার সহযোগী চালক শাহ আলম (৩৫)।
পল্লী বিদ্যুতের সামনে নিহত ওই ব্যাক্তির নাম আবুল কাশেম (৭৫)। তিনি সদর উপজেলার ভবানীগাছী দেওয়ান পাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে।
পৃথক দুটি দুর্ঘটনায় নওগাঁ সদর ও মহাদেবপুর থানায় মামলা দায়ের হয়েছে।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার জনাব, গাজিউর রহমান জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে দাফনের জন্য মরদেহ তিনটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।