মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৩

হানাদার মুক্ত দিবস পালিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে ৩ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ে। এই দিবসটি উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সাধারণ পাঠাগার চত্ত্বরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতি ফলকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনাবা, ইশরাত ফারজানা।
এরপর পুলিশ সুপার, ঠাকুরগাঁও পৌরসভা, জেলা তথ্য অফিস, বীর মুক্তিযোদ্ধারা, ঠাকুরগাঁও প্রেসক্লাব, জেলা বিএনপি, জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন স্কুল কলেজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন মিলনায়তন হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করা হয়।