মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৩

অস্ত্র ও গুলিসহ কয়েকজন যুবক গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে দেশীয় তৈরি ছয়টি এলজি, ৭ রাউন্ড কার্তুজসহ চার যুবককে গ্রেফতার করেছেন কক্সবাজার জেলা পুলিশ। গতকাল সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজার সদরের খুরুশকুল ইউপির ৯নং ওয়ার্ডের ছনখোলা বাজার রোড-সাম্পানঘাট জাহাঙ্গীর কাশেমের মাছের প্রজেক্টের সম্মুখে দাঁড়িয়ে থাকা সিএনজি তল্লাশি করে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেন জেলা গোয়েন্দা পুলিশ। একইদিনে সৈকতের সুগন্ধা পয়েন্টের ঝাউবনে পার্টিকে অস্ত্র হস্তান্তর করতে প্রস্তুতি নেয়ার সময় সদর থানা পুলিশের সদস্যরা দুই যুবককে অস্ত্রসহ গ্রেফতার করেন বলে জানিয়েছেন জেলা পুলিশের এসপি জনাব, মুহাম্মদ রহমত উল্লাহ।
খুরুশকুলে গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লিংক রোড মুহুরি পাড়ার বাসিন্দা সিএনজি চালক আব্দুর রহিম ইলিয়াস (৩৮) এবং একই এলাকার মোহাম্মদ ওসমান (৫৪)।
সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকা হতে গ্রেফতারকৃতরা হলেন, মহেশখালী পৌরসভার গোরকঘাটা উত্তর ঘোনারপাড়ার ইকবাল হোসেন ফয়সাল (৩৪) এবং ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মো. আরমান হোসেন (৩৪)।
কক্সবাজারের এসপি জনাব, মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, তাদের গ্রেপ্তার দেখিয়ে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।