মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১১

মাদক চক্রের সদস্য গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকের হোম ডেলিভারি চক্রের ৩ নারীসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা দক্ষিণ বিভাগ, আর এ ঘটনা ঢাকা রাজধানীতে। এই সময় তাদের কাছ থেকে আইস-ইয়াবা-টাপেন্টাডল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়।
এ অভিযানে ১৬৭০ পিস ইয়াবা, ৭ গ্রাম আইস ও ১৯০ পিস টাপেন্টাডল নামীয় মাদক উদ্ধার করা হয়।