মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৩

ভোটার হতে এসে আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. নুরুল আমিন নামে এক রোহিঙ্গা যুবকসহ তার সহযোগী স্থানীয় দুই যুবককে আটক করেছেন পুলিশ, আর এ ঘটনা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। গতকাল রোববার (১ডিসেম্বর) সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ওই রোহিঙ্গা যুবক ভুয়া কাগজপত্র তৈরি করে ভোটার নিবন্ধন করতে এলে তাদের আটক করা হয়। পরে তাদেরকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটক রোহিঙ্গা মো. নুরুল আমিন (২৪) কক্সবাজারের উখিয়া উপজেলার জি-৩ বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-৯ এর বাসিন্দা।
গতকাল রোববার রাতে সাদুল্লাপুর থানার ওসি জনাব, মো. তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার জনাব, আব্দুল মোমেন বাদী হয়ে গতকাল রাতে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন।