মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৩

আটক এক অস্ত্র ব্যবসায়ী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশি অভিযানে দেশি-বিদেশি চারটি অস্ত্র ও গোলাবারুদ সহ মো. সাজেদ (২৫) নামে কক্সবাজারের মহেশখালীতে একজনকে আটক করেছেন পুলিশ।
উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড বড়ডেইলে এ অভিযান চালানো হয়। আটক সাজেদ ওই এলাকার বাসিন্দা।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো.কাইছার হামিদ বলেন, আটককৃত ওই ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী।
তার কাছ থেকে জি-থ্রি রাইফেল, দেশি-বিদেশি বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।