শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৫২

বেশ কয়েকজন পুলিশে চাকরি পেলেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাত্র ১২০ টাকা ফি দিয়ে আবেদন করে স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেলেন ৩৯ জন প্রার্থী। শেরপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদ অনুসারে গতকাল শনিবার (৩০ নভেম্বর) রাতে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
নিয়োগ কার্যক্রমের সব ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নাম এবং ফলাফল ঘোষণা করেন শেরপুরের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি জনাব, মো. আমিনুল ইসলাম।
ফলাফল প্রকাশের পর চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার।