শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০২

র‌্যালি ও আলোচনা সভা বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ২০২৪ উপলক্ষে বরিশালের গৌরনদীতে।
গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গৌরনদী উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব, মোঃ আবু আব্দুল্লাহ খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব, মোঃ রাজিব হোসেন, মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া, গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম, প্রাণী সম্পাদক কর্মকর্তা মাহমুদুল হাসান ফরিদ, আনসার ভিডিপির কর্মকর্তা হাম্মাদ বীন হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধা, নুর আলম সেরনিয়াবাত, ফারুক হোসেন মোল্লা সহ প্রমুখ।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”