শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৬

মোটরসাইকেল চালক সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় বগুড়ার শাজাহানপুরে সানি বাবু (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এসময় আবু সাঈদ (১৭) নামে তার বন্ধু গুরুতর আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সানি বাবু উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্রামের বাবু প্রামানিকের ছেলে।
কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি জানান, মোটরসাইকেলের দ্রুতগতির কারণেই হয়তো এই দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।