মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২৮

বিজিবির অভিযানে আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক মানব পাচারকারীর বাড়ি থেকে আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর এ ঘটনা মৌলভীবাজারের কুলাউড়ায়। গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলার লালারচক এলাকা থেকে তাদের আটক করা হয় এবং রাতে তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করেন বিজিবি।
আটককৃতরা হলেন, মো. মফিজুর রহমান চৌধুরী (৫০), মো. সেলিম ফকির (৩০), মো. সাগর শেখ (১৭), মো. লিটন মোল্লা (২৫), মোছা. লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও তার তালহা (২)।
তারা সবাই খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা।
৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক জনাব, মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।