মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২৫

লাঠির আঘাতে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মানসিক প্রতিবন্ধী ছেলের হাতে থাকা লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন বৃদ্ধ মা, আর এ ঘটনা চাঁদপুরের ফরিদগঞ্জে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সন্তোষপুর বেড়িবাজার এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরপরই স্বজনরা এলাকাবাসীর সহায়তায় ঘাতক ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
নিহত কাউসার বেগম (৬০) ওই এলাকার সাবেক মাদ্রাসা শিক্ষক মাওলানা মোহাম্মদ আবু জাফরের স্ত্রী।
আর হত্যায় জড়িত ছেলের নাম ফয়েজ আহমেদ (৩০)।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মোহাম্মদ শাহ আলম জানান, মায়ের মৃত্যুর জন্য অভিযুক্ত ছেলেকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।