ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সারা দেশে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩৮ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
পরিবেশ অধিদপ্তর জানায়, গত ৩ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ১৬২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
এ সময়ে ৩৩৬টি প্রতিষ্ঠানকে ১৯ লক্ষ ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া আনুমানিক ৩৮ হাজার ১৭৮ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর আরো জানায়, দূষণ রোধে নিষিদ্ধ পলিথিন এর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।