মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২৬

ইয়াবাসহ মাদক কারবারি আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফে নাফ নদীর লেদা সীমান্তে ৫০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মো. রশিদ আহমেদ (৪৫) উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা অলি আহমেদের ছেলে।
উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর লেদা সীমান্তে এ অভিযান চালানো হয়। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।