শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৫

দুই মোটরসাইকেল আরোহী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। আজ রবিবার সকালে ঢাকা-পাবনা মহাসড়কে উপজেলার বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুর রউফ বলেন, মোটরসাইকেল নিয়ে দুই আরোহী উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় পাবনা থেকে আসা ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান।
হাইওয়ে পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলেও জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।