ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ ভাবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তপথে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি তরুণীকে গ্রেফতার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন।
আজ শুক্রবার সকালে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার আখাউড়া উপজেলা দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
২৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, ফারাহ মোহাম্মদ ইমতেয়াজ বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে। গ্রেফতারকৃতদের রাতেই আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।