ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : থানা পুলিশের বিশেষ অভিযানে চাঁদপুরের হাজীগঞ্জে ২ দিনে কিশোর গ্যাং দলের সন্দেহে ১৯ জনকে আটক করেছেন পুলিশ। আটককৃত কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত গভীর রাতে হাজীগঞ্জ উপজেলাসহ পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ রেলস্টেশনসহ তৎসংলগ্ন এলাকাতে অভিযান চালিয়ে ৯ জন কিশোরগ্যাং সদস্যকে আটক করা হয়।
এর মধ্যে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদেরকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে। এর আগে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে ১০ জন কিশোরগ্যাং সদস্যকে আটক করেন হাজীগঞ্জ পুলিশ।
২ দিনের অভিযানে ১৯ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি জনাব, মুহাম্মদ মহিউদ্দিন ফারুক। তিনি জানান, পুলিশ সুপার জনাব, মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এ অভিযান চলমান থাকবে।