ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৭০ লাখ টাকার চোরাই পণ্য আটক করা হয়েছে, বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর পৃথক অভিযানে।
গতকাল বুধবার সিলেট ব্যাটালিয়ন (৪৮-বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চোরাই পণ্যের চালান আটকের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, হাফিজুর রহমান, পিএসসি।