বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৬

যানবাহন চালকদের সচেতন ট্রাফিক আইন মেনে চলতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যানবাহন চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলতে সচেতন করতে শরীয়তপুরে কর্মসূচি পালন করেছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। ‘ঝুঁকি নিয়ে সময় না বাঁচাই, সুস্থভাবে পরিবারের কাছে ফিরে যাই’ প্রতিপাদ্যে এ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখা।
গতকাল মঙ্গলবার শহরের কোর্ট এলাকার ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সেই সঙ্গে যেসব চালক নিয়ম-নীতি মেনে কাগজপত্র নিয়ে যানবাহন চালাচ্ছেন, তাদের সচেতনতামূলক লিফলেট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।