ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবারও নড়েচড়ে বসেছেন পুলিশ, চাঁদপুরে সবধরনের অপরাধ নির্মূলে। দিন-রাত যেকোনো সময় অপরাধ নির্মূলে চাঁদপুরে শুরু হয়েছে মোটরসাইকেল পেট্রোলিং। জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো ছাড়াও নির্জন স্থানে দলবেঁধে মোটরসাইকেলে ঘুরছেন পুলিশ সদস্যরা।
গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত থেকে শুরু হয় চাঁদপুরের ৮ থানা ও বিভিন্ন ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ এই কর্মসূচি।
পুলিশের ব্যতিক্রম এমন টহল অভিযানে জেলার হাজীগঞ্জে ৯ এবং চাঁদপুর সদরে ৮ জনকে আটক করা হয়। তারা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত কি না, তা যাচাই-বাছাই চলছে।
চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব, সুদীপ্ত রায় জানান, জেলার সব থানা এলাকায় কিশোর গ্যাং, মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলের লক্ষ্যে পুলিশের মোটরসাইকেল পেট্রোলিং শুরু হয়েছে।