ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১ হাজার ৬৮০ টাকা সোনার দাম ভরিতে কমছে। এতে করে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৩৪ হাজার টাকা। সোনার নতুন দাম আজ শুক্রবার থেকে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল বৃহস্পতিবার রাতে সোনার দাম কমানোর এই ঘোষণা দিয়েছে। এতে বলা হয়, সোনার দাম কমলেও রুপার দাম কমছে না। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকাই থাকছে।
জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, দাম কমায় হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকায় বিক্রি হবে। প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১০ হাজার ৬২ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ৯০ হাজার ২৩৩ টাকা।