ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনের ধাক্কায় ঢাকা রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সাব্বির (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার রামপুর গ্রামের আবুল হোসেন এর ছেলে।
গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।