মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪২

আইস মাদক জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ২.১২৫ কেজি ক্রিস্টাল মেথ আইস মাদক উদ্ধার করেছেন কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২)।
আজ সোমবার বিজিবি-২ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল জনাব, মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে টেকনাফ চৌধুরীপাড়া স্লুইচ গেট এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে, এমন তথ্যের ভিত্তিতে বিজিবির দুইটি টহল দল অবস্থান নেয়। সন্দেহভাজন এক ব্যক্তি নাফ নদী পার হয়ে আসার সময় বিজিবির উপস্থিতি টের পায়।
সেই সময় পিঠে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে নদীতে ঝাপ দিয়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে টহল দল চোরাকারবারির ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে ২.১২৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেন।