শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৭

মোটরসাই‌কেলের সংঘর্ষে একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. একরামুল (১৮) না‌মে এক মোটরসাইকেল আ‌রোহী নিহত হ‌য়ে‌ছেন ভোলায় দুই মোটরসাই‌কে‌লের মুখোমুখি সংঘ‌র্ষের ঘটনায়। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আ‌রও দুই আ‌রোহী। নিহত মো. একরামুল ভোলার বোরহানউ‌দ্দিন উপ‌জেলার কা‌চিয়া ইউ‌নিয়‌নের ৫ নম্বর ওয়া‌র্ডের ফুল কা‌চিয়া গ্রা‌মের মো. হারুনের ছে‌লে।
গতকাল বৃহস্প‌তিবার রা‌তে বোরহানউ‌দ্দিন উপ‌জেলার লেবুকাটা রাস্তার মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।
নিহতের প‌রিবার জানান, সন্ধ্যার দি‌কে একরামুল বাড়ি থে‌কে বের হন। প‌রে তার আ‌রও দুই বন্ধু তাদের সা‌থে মোটরসাই‌কেলযো‌গে উপ‌জেলার ম‌নিরাম এলাকা যাওয়ার প‌থে লেবুকাটা রাস্তার মাথা এলাকায় বিপরীত দিক থে‌কে আসা আরেকটি মোটরসাই‌কে‌লের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একরামসহ তার দুই বন্ধু আহত হন।
স্থানীয়রা তা‌দের উদ্ধার করে বোরহানউ‌দ্দিন উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করেন। ত‌বে একরামু‌লের অবস্থায় আশংঙ্কাজনক হওয়ায় তা‌কে ভোলা সদর হাসপাতা‌লে রেফার্ড করা হয়। এরপর ভোলা সদর হাসপাতা‌লে একরামুল‌কে নি‌য়ে আস‌লে চি‌কিৎসকরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।