বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০৬

ঝুলন্ত লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভাড়া বাসা থেকে সালেহা বেগম নামে (৫৫) বছর বয়সী এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা মুন্সীগঞ্জের গজারিয়ায়। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত সালেহা বেগম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাজড়াহাটি গ্রামের জামাদুল ইসলামের প্রথম স্ত্রী।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ জনাব, মো. মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং বিষয়টি আমরা খতিয়ে দেখছি।