ডেইলি ক্রাইম বার্তা : দেশব্যাপী নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন বরিশাল জেলা প্রশাসন। গতকাল রবিবার (৩ নভেম্বর) জেলা প্রশাসন জনাব, মো. দেলোয়ার হোসেন নেতৃত্বে বরিশাল নগরীর নতুন বাজারে এ অভিযান চালানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব, লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার জনাব, মোঃ শহীদ উল্লাহ, মোহাম্মদ লুৎফর রহমান, মো: রবিউল হাসান ভূঁইয়া, বরিশাল পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দসহ আরও অনেকে। অভিযানে বেশ কয়েকটি দোকান থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হলেও প্রাথমিকভাবে তাদেরকে জেল জরিমানা করা হয়নি। তবে সচেতনতামূক প্রচারনা চালানো হয়েছে। একই সাথে পরবর্তিতে পলিথিন পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব, মো. দেলোয়ার হোসেন এবং পরিবেশ রক্ষায় সকল ধরনের পলিথিন ব্যবহার বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”