মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১১

মাসিক সভা অনুষ্ঠিত বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের।

ডেইলি ক্রাইম বার্তা : বরিশাল নগরীর রূপাতলী জমজম টাওয়ারের ৫ম তলায় বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে, বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি দৈনিক সংবাদ সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ ইমরানুল হক এর সভাপতিত্বে উক্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাসিক সভায় উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক তারুণ্যের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আহমেদ রনি, সিনিয়র সহ-সভাপতি নওরোজ হীরা, সহ-সভাপতি মোঃ শামীম হোসেন, সহ-সাধারণ সম্পাদক এস এম আলামিন, কোষাধ্যক্ষ মোঃ ফয়সাল আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুছ ছালেক মামুন, শিক্ষা বিষয়ক সম্পাদক নিয়াজ মামুন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,ক্রীড়া সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খোকন, নির্বাহী সদস্য মোঃ মনিরুজ্জামান টুলু, নির্বাহী সদস্য মোঃ এনায়েত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ মাহমুদুল হাসান আনসারী।
“এ. এস. মামুন সংবাদদাতা”