ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়েছেন যৌথ বাহিনী ঢাকা রাজধানীর ৩০০ ফিট মহাসড়কে এবং গতকাল শুক্রবার এই অভিযান চালানো হয়। এ সময় ১১৯টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এছাড়া জরিমানা করা হয় ২ লাখ ৭০ হাজার ৮০০ টাকা।
শুক্রবার দিবাগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, শুক্রবার (১ নভেম্বর) ঢাকা রাজধানীর ৩০০ ফিট মহাসড়কে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন গাড়িচালক, ফিটনেসবিহীন গাড়ি, দ্রুত গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে উত্তরা আর্মি ক্যাম্প, ট্রাফিক পুলিশ এবং খিলক্ষেত থানা পুলিশ একটি চেকপোস্ট স্থাপন করে। এ সময় ১১৯টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয় ও জরিমানা করা হয় ২ লাখ ৭০ হাজার ৮০০ টাকা।