ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গাছ থেকে পড়ে চট্টগ্রামের বোয়ালখালীতে মো. ফারুক (৫৬) নামের এক দিনমজুরের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ফারুক কুলাল পাড়ার মো. আমীর আলীর ছেলে।
গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কুলাল পাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের ৩ ছেলে রয়েছে।
মো. ফারুকের ছেলে মো. সাগর জানান, ডাল কাটার জন্য বাড়ির রেইনট্রি গাছে উঠেছিলেন তিনি। এক পর্যায়ে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।